
সংবাদপত্রে বিজ্ঞাপন দিলে ভাল প্রার্থী পেত বাম-বিজেপি। ডায়মণ্ড হারবারে বাম-বিজেপির প্রার্থী দিতে দেরি হওয়ায় আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন অনেক বড় বড় কথা ভাষণ দিয়েছিল, বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩ নম্বর হবে। কিন্তু বাম-বিজেপির ২ দলের প্রার্থী খুঁজতেই দেড় মাস কেটে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এখনও সময় আছে। বিজেপি কোনও সর্বভারতীয় নেতাকে ডায়মণ্ড হারবারের প্রার্থী করুক। কটাক্ষ করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী।








