গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk পুরুলিয়ায় তৃণমূলকর্মীর রহস্যমৃত্যু, ধৃত ৩

    পুরুলিয়ায় তৃণমূলকর্মীর রহস্যমৃত্যু, ধৃত ৩

    0
    1360
    Mysterious death of Trinamulkarmi in Purulia arrested 3
    Mysterious death of Trinamulkarmi in Purulia arrested 3
    লোকসভা ভোটের আবহে পুরুলিয়ায় জেলা পরিষদের তৃণমূল সদস্যের রহস্যমৃত্যুর ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত জেলা পরিষদ সদস্যের নাম প্রতুল মাহাত।
    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে প্রতুল বরাবাজার থেকে চারচাকা গাড়িতে করে রায়ডি বেড়াদা গ্রামে ফিরছিলেন। রাস্তায় কাশবহাল গ্রামের কাছাকাছি আসতেই উল্টোদিক থেকে একটি বোলেরো গাড়ি চলে আসে। সেই সময় রাস্তা আটকে গাড়ি চালানো নিয়ে বোলেরো গাড়ির যাত্রীদের সঙ্গে বচসা বাধে প্রতুলের। অভিযোগ, বোলেরো গাড়ির যাত্রীরা প্রতুলের উপর চড়াও হন। এর পর কাশবহাল গ্রামের বাসিন্দারা প্রতুলকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।