গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk আক্রান্ত বিজেপি, ১২ ঘণ্টার বনধ মাটিগাড়ায়  

    আক্রান্ত বিজেপি, ১২ ঘণ্টার বনধ মাটিগাড়ায়  

    0
    1823
    Affected BJP 12 hour bandh in Matigara
    Affected BJP 12 hour bandh in Matigara
    মাটিগাড়ায় বিজেপির বুথ সভাপতি নন্দকিশোর ঠাকুর সহ অন্যদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা সহ কমপক্ষে ১০ জন।
     প্রতিবাদে রবিবার রাত ১টা পর্যন্ত মাটিগাড়া থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই কর্মীদের ওপর হামলার অভিযোগে সোমবার মাটিগাড়ায় ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকে রাস্তায় বসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীরা। যারফলে শিলিগুড়ি থেকে বাগডোগরা যাওয়ার রাস্তায় তৈরি হয়েছে ব্যাপক যানজট। বিজেপির ডাকা বনধে মিশ্র সাড়া পড়েছে মাটিগাড়া বাজার এলাকায়। সিংহভাগ দোকান বন্ধ থাকলেও যানচলাচল একপ্রকার স্বাভাবিক। যেকোনও প্রকার অশান্তি এড়াতে মাটিগাড়া এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী।