
তৃতীয় দফার ভোটের আগে অষ্টমবারের জন্য ফের বঙ্গে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ মে কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বোলপুরে জনসভা করার কথা নরেন্দ্র মোদীর।
১৩ মে রাজ্যের কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোলে ভোট রয়েছে। সেজন্যই প্রধানমন্ত্রীর সভার জন্য কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বোলপুরকে বেছে নেওয়া হয়েছে। শুক্রবার কৃ্ষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়, বর্ধমান-পূর্বের প্রার্থী অসীম সরকার এবং বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।গত মাসে বেশকয়েকবার এরাজ্যে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর পুরো ভোটপর্বে এরাজ্যে নরেন্দ্র মোদী ৩০-র বেশি সভা করবেন।
