গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk মধ্যপ্রদেশে মনোনয়নই তুলে বিজেপিতে কংগ্রেস প্রার্থী

    মধ্যপ্রদেশে মনোনয়নই তুলে বিজেপিতে কংগ্রেস প্রার্থী

    0
    104
    In Madhya Pradesh the Congress candidate is the BJP candidate
    In Madhya Pradesh the Congress candidate is the BJP candidate

    ভোটের আগেই মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগ দিয়েছেন মধ্যপ্রদেশের ইনদওর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বাম্ব।

    মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বাম্বকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ও রাজ্য সভাপতি ভিডি শর্মার নেতৃত্বের বিজেপিতে স্বাগত। যদিও তিনি কেন মনোনয়ন প্রত্যাহার করেছেন, তা নিয়ে অক্ষয়কান্তি বাম্বের কোনও মন্তব্য জানা যায়নি। কংগ্রেস অক্ষয়কান্তি বাম্বকে ইনদওর আসন থেকে বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানির বিরুদ্ধে দাঁড় করিয়েছিল। ১৩ মে ইনদওরে ভোট গ্রহণ। ভোটের ঠিক আগেই দল বদলালেন তিনি। কয়েকদিন আগেই গুজরাটের সুরাত লোকসভা কেন্দ্রেও ধাক্কা খেয়েছিল কংগ্রেস। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভনির মনোনয়ন বাতিল হয়েছিল। পরে ওই আসনের বাকি আট বিরোধী প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। ফলে সুরাত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়ে গিয়েছে বিজেপি প্রার্থী মুকেশ দালালের।