গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk আমেরিকার বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইনের পতাকা, ধৃত ৯০০ 

    আমেরিকার বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইনের পতাকা, ধৃত ৯০০ 

    0
    204
    Palestinian flag at American university held 900
    Palestinian flag at American university held 900
    এবার আমেরিকার বিশ্ববিদ্যালয়ে মার্কিন পতাকা নামিয়ে প্যালেস্টাইনের পতাকা লাগানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি ইজরায়েলবিরোধী বিক্ষোভ দেখানোর জেরে অন্তত ৯০০ পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে।
    গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়গুলোতে।  অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইজরায়েলের সেনা। এই পরিস্থিতিতে ইজরায়েলের জন্য বিরাট অঙ্কের সামরিক সাহায্যের কথা ঘোষণা করেছে আমেরিকা। তারপর থেকেই নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে টেক্সাস, ইয়েল, ম্যাসাচুসেটস, মিশিগানের মতো একাধিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রতিবাদ। আমেরিকার সামরিক সহায়তা প্রত্যাহার থেকে শুরু করে গাজায় যুদ্ধবিরতি- নানা দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। ক্লাস বয়কটের ডাকও দিয়েছেন পড়ুয়ারা। যার জেরে মাত্র এক সপ্তাহে গ্রেফতার হয়েছেন অন্তত ৯০০ পড়ুয়া। অন্যদিকে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমেরিকার পতাকা নামিয়ে দেন বিক্ষোভকারী পড়ুয়ারা। প্রতিষ্ঠাতা জন হার্ভার্ডের মূর্তির উপরে প্যালেস্টাইনের পতাকা উত্তোলন করেন প্রতিবাদী পড়ুয়ারা। গোটা বিষয়টির তীব্র নিন্দা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।