গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk শাহের ভুয়ো ভিডিও, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন

    শাহের ভুয়ো ভিডিও, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন

    0
    182
    VUYO VIDEO NIYE BIRODHIDER NISHANA MODIR
    VUYO VIDEO NIYE BIRODHIDER NISHANA MODIR
     কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভুয়ো ভিডিওর ঘটনায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দিল্লি পুলিশের। 
    সূত্রের খবর, নিজের ব্যবহৃত সমস্ত গ্যাজেট সঙ্গে নিয়ে হাজিরা দিতে হবে রেবন্ত রেড্ডিকে। সম্প্রতি ডক্টরেটে সংরক্ষণ কোটা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভিডিয়ো বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ঘটনা ঘটে। আর সেই ভিডিওর বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিজেপি। আর সেই তদন্ত শুরু হতেই সোমবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে তলবের নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশ। ১ মে দিল্লি পুলিশের দফতরে হাজিরা দিতে হবে রেবন্ত রেড্ডিকে। শুধু তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী নন আরও ৪ জনকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে অসম থেকে একজনকে গ্রেফতারও করেছে দিল্লি পুলিশ। ডক্টরেটে তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণির জন্য যে সংরক্ষণ চালু আছে, তা আর আগামী দিনে থাকবে না। একটি জনসভা থেকে নাকি এমনই বলেছেন অমিত শাহ। ভিডিওর এই ছোট্ট অংশটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এস নিউজ অবশ্য সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। বিরোধীরা এই ভিডিয়োকে হাতিয়ার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করতে শুরু করে। কিন্তু বিজেপির অভিযোগ, কেউ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভিডিয়ো বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছেন।