গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ভোটের পর ৩ মাস বাহিনী মোতায়েনের আর্জি বিজেপির 

    ভোটের পর ৩ মাস বাহিনী মোতায়েনের আর্জি বিজেপির 

    0
    192
    BJPs request for army deployment for 3 months after the polls
    BJPs request for army deployment for 3 months after the polls
    লোকসভা ভোট শেষ হওয়ার পরেও রাজ্যে ৩ মাস কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে বিজেপি।
    বিজেপির তরফে বলা হয়েছে নির্বাচনী আচরণবিধি কার্যকর এবং রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও যে পরিমাণ হিংসা-অশান্তির ঘটনা ঘটছে তাতে ভোটের পর বাহিনী চলে গেলে ২০২১-র ভোট পরবর্তী অশান্তিকেও তা ছাড়িয়ে যাবে। কমিশনকে দেওয়া চিঠিতে বিজেপির দাবি, ২০২১-র ভোট পরবর্তী হিংসায় বিজেপির ৫৪ জন কে খুন করা হয়েছিল। আর এইবার এখন অবধি রাজ্যের বহু বিজেপি কর্মী-সমৰ্থককে খুন, অপহরণ এবং তাঁদের বাড়ি ভাংচুরের মতন ঘটনা ঘটেছে। একইসঙ্গে বিজেপির অভিযোগ নির্বাচনী আচরণবিধি থাকা সত্ত্বেও কসবায় বিজেপি নেত্রী সরস্বতী সরকাকে যেভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে, তা নক্কারজনক। মমতা বন্দোপাধ্যায়ের আমলে রাজ্যে কোনও নারী সুরক্ষিত নয় বলেও দাবি করেছে বিজেপি।