মোদী-রাহুলের জবাব দিতে সময় চাইল ২ দল

0
235
2 parties wanted time to reply to Modi Rahul
2 parties wanted time to reply to Modi Rahul
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগের জবাব দিতে নির্বাচন কমিশনের কাছে আরও সময় চেয়েছে বিজেপি ও কংগ্রেস। জানা গিয়েছে, বিজেপি এর উত্তর দিতে নির্বাচন কমিশনের কাছে আরও এক সপ্তাহ সময় চেয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য নিয়ে জবাব চাওয়ার একই সময়ে, একই ভাষায় নির্বাচন কমিশন রাহুল গান্ধীর বক্তব্যের জন্য কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গের কাছে জবাব চেয়েছিল। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মধ্যে বিভাজন তৈরির অভিযোগ তুলেছিল। কংগ্রেস এর জবাব দিতে আরও ১৪ দিন সময় চেয়েছে। বিজেপি ও কংগ্রেসকে কমিশন এই অতিরিক্ত সময় দিতে রাজি হয়েছে কিনা, তা নিয়ে অবশ্য কমিশন কিছু জানায়নি।