গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk আগামী তিন দিন চূড়ান্ত সতর্কতা বাংলায়

    আগামী তিন দিন চূড়ান্ত সতর্কতা বাংলায়

    0
    162
    Final warning in Bengal for the next three days
    Final warning in Bengal for the next three days

    পশ্চিমবঙ্গ-সহ দেশের চার রাজ্যে আগামী দু’তিন চূড়ান্ত সতর্কতা জারি করল মৌসম ভবন। পশ্চিমবঙ্গ ছাড়া বিহার, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহের দাপট চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

    মৌসম ভবন জানিয়েছে,পূর্ব ভারতে তাপপ্রবাহের দাপট দু’তিন দিন ধরে যেমন চলবে, আবার দক্ষিণ ভারতে এই পরিস্থিতি জারি থাকবে আগামী পাঁচ দিন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডের কিছু অংশে ১ মে,বুধবার পর্যন্ত, আবার কোথাও কোথাও ২ মে পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। সোমবার দেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল পশ্চিমবঙ্গের কলাইকুন্ডায় ,৪৫.৪ ডিগ্রি। তার পরই ছিল অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল ,৪৫ ডিগ্রি, তৃতীয় স্থানে ছিল ওড়িশার বারিপদা এবং পশ্চিমবঙ্গের পানাগড়। সোমবার ওই দুই জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন ৪৪ ডিগ্রির উপরে ছিল পশ্চিমবঙ্গের মেদিনীপুর, পানাগড় এবং সিউড়ি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে।এ বছরের গরমের মরশুমে কলকাতার পারদ সর্বোচ্চ ৪১.৭ ডিগ্রি ছুঁয়েছে। সোমবারই ওই রেকর্ড তাপমাত্রা হয়েছিল শহরে। ১৯৮০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এটিই ছিল এপ্রিলের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। সোমবারের আগে শেষবার কলকাতা এতটা তপ্ত হয়েছিল ১৯৮০ সালে। মঙ্গলবার, এপ্রিলের শেষ দিন। হাওয়া অফিস সতর্কবার্তা মানলে এই দিনই হতে চলেছে এপ্রিলের শহরের উষ্ণতম দিন।আগে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা ছিল রাজ্য জুড়ে। শহর কলকাতায় তাপপ্রবাহের কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা গুলিতে লাল সতর্কতা জারি করা ছিল। মঙ্গলবার সেই পরিস্থিতির মধ্যেই আবহাওয়া দফতর সূত্রে সতর্ক বার্তায় জানানো হল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার ৪২ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে।