গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk দেশকে দিশা দেখানো বাংলা তৃণমূলের আমলে দিশাহীন ঃ যোগী

    দেশকে দিশা দেখানো বাংলা তৃণমূলের আমলে দিশাহীন ঃ যোগী

    0
    318
    DESH K DISADEKHANO BANGLA TMC R AMOLE DISAHIN YOGI
    DESH K DISADEKHANO BANGLA TMC R AMOLE DISAHIN YOGI
    দেশকে দিশা দেখানো বাংলা তৃণমূলের আমলে দিশাহীন। বহরমপুরের সভা থেকে এভাবেই তৃণমূলকে আক্রমণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
    তিনি বলেছেন যে বাংলা দেশের সভ্যতা এবং সংস্কৃতির দিশা দেখাতো, সংস্কার শেখাতো। যে বাংলা নবজাগরণের দিশা দেখাতো। সেই বাংলাকে দুর্নীতি আর হিংসায় রক্তাক্ত করেছে তণমূল। তিনি আরও বলেছেন যে সোনার বাংলা স্বপ্ন দেখতেন বিপ্লবীরা, সেই বাংলায় মহিলারা অত্যাচারিত হয় তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা। তাঁর কথায় বাংলা এখন চক্রান্তের শিকার। কংগ্রেস বা তৃণমূল এরা দুজনই একই থালার এ পিঠ ও পিঠ। দুজনই বাংলাকে লুঠ করেছে। এরা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে। এখন বাংলা উন্নতির থেকে অনেক দূরে। ঠিক ৭ বছর আগে উত্তরপ্রদেশেও একই অবস্থা ছিল। তাঁর কথায় পশ্চিমবঙ্গের হৃতগৌরব ফিরিয়ে আনতে পারে একমাত্র বিজেপিই।