
মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন দোষীরা জেলে যাবেই। ভোট পরবর্তী হিংসা থেকে দুর্নীতি একের পর এক ইস্যুতে আক্রমণ করে অমিত শাহ বলেছেন বাংলায় ৩০-টির বেশি আসন পেলে তৃণমূলের গুন্ডাদের উল্টো ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে।
যারা গরিবের টাকা লুঠ করে তাদের ছেড়ে দেওয়া হবে না। ২০২১-এ বিধানসভা নির্বাচনের পর বিজেপি নেতা কর্মীদের খুন করেছে তৃণমূলের গুন্ডারা। বিজেপি সরকার গঠনের পর অভিযুক্তদের পাতাল থেকে খুঁজে বের করে জেলে পাঠানো হবে। নিয়োগ দুর্নীতি নিয়ে আক্রমণ করে অমিত শাহ বলেছেন মমতাদিদির এক মন্ত্রীর ঘর থেকেই ৫১ কোটি টাকা মিলেছে। গরিব মানুষের টাকা যারা লুঠ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা বিরোধিতা করুন না কেন, তাদের জেলে পাঠানো হবেই।








