গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk মুর্শিদাবাদের ফের বোমা, বাড়ছে আতঙ্ক

    মুর্শিদাবাদের ফের বোমা, বাড়ছে আতঙ্ক

    0
    337
    Murshidabad a fer boma  barchhe atanko
    Murshidabad a fer boma barchhe atanko
    তৃতীয় দফার ভোটের আগে মুর্শিদাবাদে দফায় দফায় বোমা উদ্ধারে আতঙ্ক বাড়ছে। মঙ্গলবার দৌলতাবাদের গুরুদাসপুরের পর বুধবার সকালে নবগ্রামে রাস্তার পাশে ঝোপের মধ্যে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে এলাকা ঘিরে রাখে।
    এরপর বম্ব স্কোয়াডের লোকজন গিয়ে বোমা নিষ্ক্রিয় করে। এর আগে দৌলতাবাদেও জমির মধ্যে বালতি ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। সেই বোমাও নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড। এর আগে রেজিনগরে বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। চলতি সপ্তাহে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় ৫ জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে। এত পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অশান্তির আশঙ্কা করছে প্রশাসন। বারবার বোমা উদ্ধারে তৃণমূলকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন তৃণমূলের বোমা তৈরি কুটির শিল্পে পরিণত হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় চকোলেট বম্ব বলছেন।