গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk সাবমেরিন বিধ্বংসী ‘স্মার্ট’-র সফল পরীক্ষা

    সাবমেরিন বিধ্বংসী ‘স্মার্ট’-র সফল পরীক্ষা

    0
    185
    Successful test of submarine destroyer Smart
    Successful test of submarine destroyer Smart
    দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অব টর্পেডোর সফল পরীক্ষা করেছে ডিআরডিও। বুধবার ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালামের নামাঙ্কিত হুইলার দ্বীপে একটি গ্রাউন্ড মোবাইল লঞ্চার থেকে স্মার্ট উৎক্ষেপণ করা হয়েছে।
    এরপরে ক্ষেপণাস্ত্রের পরিচালন ব্যবস্থা এবং প্যারাস্যুটের মাধ্যমে অবতরণকারী টর্পোডোর লক্ষ্যভেদের ক্ষমতা পরীক্ষা করেন ডিআরডিওর বিজ্ঞানীরা। এই প্রকল্পে হায়দরাবাদের রিসার্চ সেন্টার ইমারত, আগ্রার এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্ট্যাবলিশমেন্ট, বিশাখাপত্তনমের ন্যাভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি সহযোগীর ভূমিকায় রয়েছে। শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন স্মার্ট-এর সফল পরীক্ষা ডিআরডিও-র মুকুটে নতুন পালক বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এই ক্ষেপণাস্ত্র বাহিত হালকা টর্পেডো দ্রুতগতিতে নিশানা করতে পারে সাবমেরিনকে। ফলে যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষের মোকাবিলায় সুবিধা হবে ভারতীয় নৌসেনার।