মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় 

0
296
Chandrachur of Cooch Behar first in Madhyamik
Chandrachur of Cooch Behar first in Madhyamik
মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯২ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু।
৬৯১ নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতরঞ্জন পাল ও বীরভূমের পুষ্পিতা বাসুরি। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে হুগলির কামারপুকুরের রামকৃষ্ণ মিশন মাল্টিপারপস স্কুলের ছাত্র তপোজ্যোতি মণ্ডল। পঞ্চমে আছে পূর্ব বর্ধমানের পারুলডাঙ্গা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদীপ বসাক।ষষ্ঠ স্থানে রয়েছে চার জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের ছাত্র কৃশানু সাহা, মালদহের মোজামপুর হাইস্কুলের ছাত্র মহম্মদ শাহাবুদ্দিন আলি, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র কৌস্তভ সাহু, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্রী অলিভ গায়েন। চারজনেই পেয়েছে ৬৮৮ নম্বর। এবছর প্রথম ১০ জনের মধ্যে রয়েছে ৫৭ জন।এবছর মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে। পাসের হারে প্রথম কালিমপং , দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে কলকাতা। পাসের হারে চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। মাধ্যমিকে উত্তীর্ণ সব পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।