গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার রাশিয়ার : আমেরিকা

    যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার রাশিয়ার : আমেরিকা

    0
    275
    Russias Use of Chemical Weapons in War  America
    Russias Use of Chemical Weapons in War America
    ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া, এমনই অভিযোগ করেছে আমেরিকা।মার্কিন বিদেশ দফতরের দাবি, যুদ্ধক্ষেত্রে ক্লোরোপিকরিন নামে একটি রাসায়নিক ব্যবহার করেছে রুশ বাহিনী। এটি প্রতিপক্ষের সেনার শ্বাসরোধ করে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।
    ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁও হুমকির সুরেই বলেছেন, রাশিয়া যদি গায়ের জোর দেখায় এবং ইউক্রেন যদি অনুরোধ করে, তা হলে ফ্রান্স তাদের স্থলবাহিনী নামিয়ে দেবে।তবে ক্রেমলিন সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ মস্কোয় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, রাশিয়া দীর্ঘদিন ধরে কেমিক্যাল ওয়েপনস কনভেনশন মেনে চলছে। ১৯৩টি দেশ এই চুক্তিতে সই করেছিল। সব দেশ এই নিয়ম মানছে কিনা, তা দেখার জন্য নির্দিষ্ট সংস্থা রয়েছে দ্য অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস।