গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk তৃণমূল-কংগ্রেস কিভাবে সরকার গড়বে, প্রশ্ন মোদীর 

    তৃণমূল-কংগ্রেস কিভাবে সরকার গড়বে, প্রশ্ন মোদীর 

    0
    376
    How Trinamool Congress will form the government Modis question
    How Trinamool Congress will form the government Modis question
    তৃণমূল কংগ্রেসের ১৫ টি এবং কংগ্রেসের ৫০ টি আসন নিয়ে দেশে কিভাবে সরকার গঠন হবে। তেহট্টের সভা থেকে এমনই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    শুক্রবার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা রাজ পরিবারের সদস্য অমৃতা রায় এবং রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে প্রচার করেছেন তিনি। তেহট্টের জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশে ১৫ টি আসনও পাবে না তৃণমূল কংগ্রেস।রতাহলে তারা সরকার গড়বে কীভাবে। কংগ্রেস তো এবার হাফ সেঞ্চুরিও করতে পারবে না। ৫০-এরও কম আসন পাবে। তারা কীভাবে সরকার গঠন করবে।একমাত্র সরকার গড়তে পারে বিজেপি।প্রধানমন্ত্রী আরও বলেছেন, এখন আলোচনা চলছে এনডিএ ৪০০ পার করবে কিনা। যারা তাদের বিরোধী তাঁরা বলছেন, এনডিএ ৪০০ পার করবে না। আর যারা ময়দানে কাজ করছে, তাঁরা বলছেন ৪০০ পার হবে। আর অন্যদিকে ইন্ডিয়া জোটের শরিকদের লড়াই এই নিয়ে যে বিপক্ষে যারা জিতে আসবে, তাদের মধ্যে সবচেয়ে বড় দল কে হবে।