গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বাংলায় বামেদের লাল পতাকা চোখেই পড়ে না : মোদী 

    বাংলায় বামেদের লাল পতাকা চোখেই পড়ে না : মোদী 

    0
    405
    The red flag of the Left is not visible in Bengal  Modi
    The red flag of the Left is not visible in Bengal Modi
    পশ্চিমবঙ্গে আগে বামেদের সূর্য অস্ত যেত না, আর এখন লাল পতাকা চোখে দেখায় যায় না। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
    তেহট্টের সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, একটা সময় রাজ্যে বাম মোর্চার সূর্য অস্ত যেত না। এখন এখানে লালঝান্ডা চোখেই পড়ছে না। তারা কি দেশে সরকার গড়তে পারবে। এই নির্বাচনে এটা পরিষ্কার যে, যদি কেউ সরকার গড়তে পারে, সেটা শুধু মাত্র বিজেপি – এনডিএ সরকার।মানুষ তৃণমূল কংগ্রেস-কংগ্রেস-সিপিএমের জোট ইন্ডিয়ার ওপরে ভরসা হারিয়ে ফেলেছেন।ইন্ডিয়া জোট শুধুমাত্র একটি কাজ করে, তাহল তুষ্টিকরণ।ভোটব্যাঙ্কের রাজনীতি। রাজ্যে গরিবের রেশনকেও ছাড়েনি তৃণমূল কংগ্রেস। সর্বত্র দুর্নীতি হয়েছে।বর্তমানে গ্রাম থেকে শহর সবাই বলছে আবারও বিজেপি সরকার।প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বাংলার প্রতারিতদের টাকা ফেরানো হবে, এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি।