গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk কড়েয়ায় ক্যাফের সামনে স্ত্রীকে খুন স্বামীর

    কড়েয়ায় ক্যাফের সামনে স্ত্রীকে খুন স্বামীর

    0
    423
    KOREYA HUSBAND TRY TO KILL WIFE
    KOREYA HUSBAND TRY TO KILL WIFE
    ক্যাফের সামনে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ ঘিরে সোমবার রাতে উত্তপ্ত ছিল কড়েয়ার নাসিরুদ্দিন রোড এলাকা। জানা গিয়েছে লেভেল অ্যাপ ক্যাফে বাইরে বছর ২৯-র যুবক তাঁর বছর ২৪-র স্ত্রী আরিবা ইকবালের ওপর চপারে নিয়ে হামলা চালায়।
    রাস্তার মধ্যেই পর পর কোপাতে থাকে আরিবাকে। রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে রাস্তায় ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর গুরুতর জখম অবস্থায় আরিবাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে কড়েয়া থানার পুলিশ। অভিযুক্ত যুবক এর আগেও পকসো আইনে গ্রেফতার হয়েছিল। যিনি অভিযোগ করেছিলেন তাঁর সঙ্গেই পরে অভিযুক্ত-র বিয়ে হয় বলে স্থানীয় সূত্রে খবর।