
কালীঘাটে কন্ট্রোলরুম খুলে ভোট মনিটর করছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর অভিযোগ এজন্য হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছে। পুলিশকর্মীদের পোস্টাল ব্যালটের ভোট যাতে তৃণমূলে পরে তা নিশ্চিত করতে টিম তৈরি করা হয়েছে। চাপে পড়ে পুলিশকর্মীরা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ। এব্যাপারে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী।








