
বৃষ্টি উপভোগ করতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের। সোমবার সন্ধেয় ঝড়বৃষ্টির সময় হরিদেবপুর থানা এলাকার কৈলাস ঘোষ রোডের ফিলিপ আবাসনের ৩ যুবক স্কুটি নিয়ে আবাসনের ভিতরেই ঘুরছিল।
বৃষ্টিতে ভিজে মজা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি সমেত ৩ যুবক আবাসনের ভিতরে পুকুরে পড়ে যায়। এক মহিলা দেখতে পেয়ে আবাসনে খবর দিলে একজনকে উদ্ধার করা হয়। তবে বাকি দুজন পুকুরে তলিয়ে যায়। এরপরেই খবর দেওয়া হয় হরিদেবপুর থানার পুলিশকে। পরে দমকল এবং ডিজার্স্টার ম্যানেজমেন্ট টিম বেশ কয়েক ঘণ্টা পর বছর ২২-র অমিত সিং এবং বছর ১৫-র তানিশ প্রসাদকে উদ্ধার করে। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে সোমবার কালবৈশাখীর দাপটে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়ে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবরকম সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।





