
সরকার গঠন করে দেশের গরিব পরিবারের তালিকা তৈরি করবে কংগ্রেস। ঝাড়খণ্ডের নির্বাচনী জনসভা থেকে এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
তিনি বলেছেন, তালিকা থেকে মহিলাদের অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। বিজেপি আদিবাসীদের অসম্মান করার পাশাপাশি তাঁদের ব্যবহার করছে। আদিবাসীদের ভাষা ও সংস্কৃতিকে গুঁড়িয়ে দিতে চায় তাঁরা। সংবিধান মুছে দলিত, অনগ্রসর ও উপজাতীয় শ্রেণির সব অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশের সব সম্পদ আদানির মতো নির্বাচিত কোটিপতিদের হাতে চলে যাবে। কংগ্রেস ক্ষমতায় এসে প্রযোজন মতো সংরক্ষণের পরিমাণ বৃদ্ধি করবে। সংবিধান রক্ষার ক্ষেত্রে তিনি বলেছেন, সংবিধান বাঁচাতে নিজের জীবন উত্সর্গ করতে প্রস্তুত তিনি। কংগ্রেস জনগণের জল-জঙ্গল-জমি রক্ষা করে সকলের অধিকার ফিরিয়ে দেবে।








