গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ২৬ হাজার চাকরি বাতিলে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ

    ২৬ হাজার চাকরি বাতিলে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ

    0
    197
    Interim suspension of cancellation of 26 thousand jobs
    Interim suspension of cancellation of 26 thousand jobs

    ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশে  অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, এখনই ২৬ হাজার জনের চাকরি বাতিল করা হচ্ছে না।

    কারণ যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয়, তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। তবে এই নির্দেশ চূড়ান্ত নয়। স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন। ১৬ জুলাই এই মামলার চূড়ান্ত নির্দেশ ঘোষণা করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের তরফে অন্তবর্তী নির্দেশে বলা হয়েছে, কলকাতা হাইকোর্ট যে রায় বা নির্দেশ ছিল, তাঁর কোন কোন অংশের উপর এই অন্তবর্তী স্থগিতাদেশ বহাল থাকবে।এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক নির্দেশে বলেছিলেন, যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে এবং প্যানেলের বাইরে থেকে এবং খালি ওএমআর শিট জমা দিয়ে, চাকরি পেয়েছিলেন, তাদের প্রত্যেককে ১২ শতাংশ সুদ সমেত এক মাসের মধ্যে বেতন ফেরত দিতে হবে।কলকাতা হাইকোর্টের এই অংশের উপরেও অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, ২৬ হাজার জনের চাকরি বহাল থাকলেও, তাদেরকে একটা মুচলেকা দিতে হবে।