গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk মিথ্যে বলায় বিজেপিকে কানমোলা ঃ মমতা

    মিথ্যে বলায় বিজেপিকে কানমোলা ঃ মমতা

    0
    1443
    MITHYE BOLAY BJP K KANMOLA MAMATA
    MITHYE BOLAY BJP K KANMOLA MAMATA
    মিথ্যে বলার জন্য বিজেপিকে কানমোলা দেওয়া উচিত। এমনই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    পুরুলিয়ার সভা থেকে তৃণমূল নেত্রী বলেছেন গরিব মানুষগুলো মাথায় মাটি তুলে ১০০ দিনের কাজ করেছে। তাও টাকা দেয়নি। মেয়ো পর্যন্ত পরিশ্রম করেছে। আর বিজেপি বলছে তৃণমূল নাকি টাকা খেয়ে নিয়েছে। সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি বলছে তৃণমূল টাকা অপচয় করেছে বলে ১০০ দিনের টাকা আটকে রেখেছে। তাঁর কথায় তৃণমূল টাকা অপচয় করেনি, উল্টে ১৮ কোটিরও বেশি টাকা তৃণমূল সেভ করেছে। এমনকি বঞ্চিত ৫৯ লাখ মানুষের কাছে টাকা পৌঁছে দিয়েছে তাঁর সরকার। এত মিথ্যের জন্য বিজেপির বিরুদ্ধে ভোট পড়লেই ওদের কানমোলা দেওয়া হবে। তিনি দাবি করেছেন রেশনের টাকা তাঁর সরকার দেয়, আর বিজেপি নেতারা মিথ্যে বলে।