গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk সংরক্ষণ বিতর্কে বিজেপির নিশানায় লালু 

    সংরক্ষণ বিতর্কে বিজেপির নিশানায় লালু 

    0
    291
    BJP targets Lalu in reservation controversy
    BJP targets Lalu in reservation controversy
    সংখ্যালঘুরা অনগ্রসর হিসাবে যদি পূর্ণ সুবিধা পায়, তাতে কারও অসুবিধা হতে পারে না। আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে।
    লালুপ্রসাদ যাদব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, সংখ্যালঘুদের সংরক্ষণের সুবিধা পাওয়া দরকার তাই শুধু নয়, আরও বেশি করে এই সুবিধা দেওয়া দরকার।এরপরেই সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেছেন, তফসিলি জাতি ও জনজাতি এবং অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর অংশ থেকে সংখ্যালঘুদের সংরক্ষণে সংবিধান পরিবর্তন করার জন্য ইন্ডিয়া জোটের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতৃত্ব যে সন্দেহ প্রকাশ করছেন, লালুপ্রসাদ যাদবের বক্তব্য থেকেই তার সত্যতা প্রমাণিত হয়েছে।তাৎপর্যপূর্ণ ভাবে অন্ধ্রপ্রদেশে বিজেপির জোটসঙ্গী তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নায়ডু ঘোষণা করেছেন, ওই রাজ্যে ক্ষমতায় এলে সংখ্যালঘুদের জন্য চার শতাংশ সংরক্ষণ করবেন তিনি। কিন্তু সহযোগী দলের নেতার ওই প্রতিশ্রুতি প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী।