গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বিক্ষিপ্ত অশান্তির মধ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ

    বিক্ষিপ্ত অশান্তির মধ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ

    0
    188
    A three phase poll was held amid sporadic unrest
    A three phase poll was held amid sporadic unrest
    কোথাও ভোটকেন্দ্রের বাইরে যুবককে কুপিয়ে খুন, কোথাও আবার বোমাবাজি, কর্মীদের ওপর হামলা।এভাবেই শেষ হয়েছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ।
    সাত দফা ভোট-পর্বের তৃতীয় দফায় মঙ্গলবার দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোটগ্রহণ হয়েছে। তারমধ্যে ছিল পশ্চিমবঙ্গের চারটি আসন মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। তৃতীয় দফায় অসমের ৪টি, বিহারের ৫টি, ছত্তীসগঢ়ের ৭টি, গোয়ার ২টি, গুজরাটের ২৫টি, কর্নাটকের ১৪টি, মধ্যপ্রদেশের ৯টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তরপ্রদেশের ১০টি, দাদরা ও নগর হাভেলিতে ১টি এবং দমন ও দিউতে ১টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এদিন সকাল থেকেই ভোটকেন্দ্রের বাইরে মানুষের লম্বা লাইন দেখা গিয়েছে।এই দফায় ভাগ্যপরীক্ষা হয়েছে ১ হাজার ৩৫১ জন প্রার্থীর।সেই তালিকায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, বাসবরাজ বোম্মাই, প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দিগ্বিজয় সিং, নারায়ণ রাণেরা। তৃতীয় দফার ভোটে উত্তেজনা ছড়িয়েছে মহারাষ্ট্রে।ধারাশিব জেলায় একটি ভোটকেন্দ্রের বাইরে এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়েছেন ওই যুবকের বন্ধু।অন্যদিকে, উত্তর মালদহে বোমাবাজির অভিযোগ উঠেছে। সামশেরগঞ্জের ২১৯ নং বুথে কংগ্রেসের উপর হামলার অভিযোগ উঠেছে।