গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk মমতার চাকরিখেকো বাঘ বি জে পি ,শুভেন্দুর পাল্টা

    মমতার চাকরিখেকো বাঘ বি জে পি ,শুভেন্দুর পাল্টা

    0
    257
    Mamatas Job Kheko Bagh BJP counter to Shuvendu
    Mamatas Job Kheko Bagh BJP counter to Shuvendu

    সুপ্রিম কোর্টের রায়ে তাঁর মন স্নিগ্ধ, তৃপ্ত হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের স্থগিতাদেশ নিয়ে আরামবাগের সভায় এমনই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    বিজেপিকে চাকরিখোকো বাঘ বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে আবার বলছে বেতন ফেরত দিতে। তিনি আরও বলেছেন প্রথম থেকেই চাকরিহারাদের পাশে ছিলেন। মঙ্গলবার দুর্গাপুরে মিছিল করলেও মনটা পড়েছিল সুপ্রিম কোর্টে। তিনি বলেছেন সুপ্রিম কোর্টের রায়ে তাঁর আত্মা শান্তি পেয়েছে। বিজেপিকে আক্রমণ করে বলেছেন যাঁরা মানুষের গ্রাস কেড়ে নেয়, তারা মানুষ নয়, দানব।জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন অযোগ্যদের বাঁচানোর জন্য মন্ত্রিসভার বৈঠকে যাঁরা ছিলেন তাঁদের জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। বিরোধী দলনেতা আরও বলেছেন মঙ্গলবার এসএসসি তো স্বীকার করে নিয়েছে ৮ হাজার চাকরি বেআইনিভাবে হয়েছে। ২০২২-র ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছিল। শুভেন্দু অধিকারী বলেছেন ওইদিন যাঁরা বৈঠকে ছিলেন তাদের জেলে যাওয়া সময়ের অপেক্ষা। তিনি আরও বলেছেন মঙ্গলবার তো সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্টে এসএসসি তো মেনেই নিয়েছে ৮ হাজার চাকরি বেআইনি হয়েছে। খোঁচা দিয়ে বলেছেন কটা দিন সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।