শিলাবৃষ্টির দাপট কলকাতায়

0
578
kolkat shila brishti
kolkat shila brishti

বাজের কানফাটানো আওয়াজ, সঙ্গে শিলাবৃষ্টি। বৃহস্পতিবার দুপুরেই কালো মেঘে ঢেকেছে কলকাতার আকাশ। ঝেপে বৃষ্টির সঙ্গে দাপট ছিল ঝোড়ো হাওয়ার।

দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি হয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া চলছে। আরও এক সপ্তাহ রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। বিপজ্জনক বাড়ি বা গাছের তলায় আশ্রয় না নিতে বারণও করা হয়েছে। পাশাপাশি কলকাতা ও শহরতলি, দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়াতেও বৃষ্টি হতে পারে। ওই দুই জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত আরেকটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। তাতেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস।