
ভারতের বাজারে কোভিশিল্ডের উৎপাদন এবং সরবরাহ দুবছর আগে থেকেই বন্ধ। বিতর্কের মধ্যেই এমনটাই জানিয়েছেন ভারতে টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট।
সিরামের দাবি, ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে আর অতিরিক্ত টিকার ডোজ সরবরাহ করছে না তারা।ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করে নেওয়ার পর অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল আতঙ্কের পরিবেশতারপরেই অ্যাস্ট্রাজেনেকাবিশ্বজুড়ে নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করেছে। অন্যদিকে সিরাম ইনস্টিটিউটের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০২১ সালের ডিসেম্বর মাসের পর থেকে টিকা উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, এই টিকার বর্তমানে আর চাহিদা নেই দেশে। তাছাড়া ওই সংস্থার দাবি, তারা শুরু থেকেই প্যাকেজিং এর ভিতরে বিরল পার্শ্বপ্রতিক্রিয়া যেমন থ্রম্বোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোমের কথা জানিয়েছেন। তারা সবসময় স্বচ্ছ্বতা বজায় রেখেছেন।
