গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home Newsdesk ধর্ষণের মিথ্যে অভিযোগ, ভিডিও ঘিরে তরজায় সবপক্ষ

    ধর্ষণের মিথ্যে অভিযোগ, ভিডিও ঘিরে তরজায় সবপক্ষ

    0
    180
    sandeshkhali suvendu adhir
    sandeshkhali suvendu adhir

    সাদা কাগজে সই করে ধর্ষণের মিথ্যে অভিযোগ যোগ করার দাবি করেছেন সন্দেশখালির ৩ অভিযোগকারিনী। সন্দেশখালির মহিলাদের ভিডিও ঘিরে ফের তোলপাড় শুরু হয়েছে।

    ৩ মহিলাই অভিযোগ করেছেন ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি। বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি তাঁদের ফাঁসিয়ে সাদা কাগজে সই করিয়েছেন। তাঁদের অভিযোগ মহিলা কমিশন যে দিন থানায় গিয়েছিলেন সেদিন তাঁদের মত অনেককেই ডেকে নিয়ে গিয়েছিলেন বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি। এদিকে বিজেপির বিরুদ্ধে সাজানো ঘটনার অভিযোগ এনে আক্রমণ করেছে তৃণমূল। বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন বারবার প্রমাণ হচ্ছে সন্দেশখালির ঘটনা সাজানো। তাঁর দাবি যে কাগজে মহিলাদের সই করানো হয়েছিল তাতে কি লেখা হবে তা তাঁরা জানতেন না। তিনি আরও বলেছেন যত দিন আসবে ততই ষড়যন্ত্রের তথ্য আরও সামনে আসবে।  এদিকে ভাইরাল ভিডিও নিয়ে আইপ্যাককে আক্রমণ করে শুভেন্দু অধিকারী প্যাকেট করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন তৃণমূল এখন মাটি খুঁড়ছে, পরে কপাল খুঁড়বে।  আইপ্যাককে আক্রমণ করেছেন অধীর চৌধুরিও। তাঁর কথায় আইপ্যাকের লোকজন ট্রেনিং নিয়ে এসেছে কিভাবে ভিডিও বানাতে হবে।