রানিনগরে তৃণমূলের হাতেই আক্রান্ত পুলিশ

0
301
maldhah te akranta police
maldhah te akranta police

মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূলের হাতেই আক্রান্ত হল পুলিশ। জোট সমর্থককে মারধরের অভিযোগের তদন্তে গিয়ে রানিনগরের মরিচা নিচুপাড়া এলাকায় তৃণমূলের হামলার মুখে পড়তে হয়েছে পুলিশকে।

মালিবাড়ি পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধান জাহাঙ্গির আলমের ভাই সেন্টু শেখের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। হামলায় জখম হয়েছেন এএসআই, কনস্টেবল এবং এক সিভিক ভলান্টিয়ার। পুলিশের ওপর হামলার অভিযোগে ৭ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে।