গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk গুজরাটে ১০ লাখে নিট পরীক্ষায় দুর্নীতি, ধৃত শিক্ষক 

    গুজরাটে ১০ লাখে নিট পরীক্ষায় দুর্নীতি, ধৃত শিক্ষক 

    0
    220
    10 lakh net exam corruption in Gujarat teachers caught
    10 lakh net exam corruption in Gujarat teachers caught

    ১০ লাখ টাকা দিলেই ডাক্তারির প্রবেশিকা নিট-এর উত্তরপত্র ফাঁকা রেখে এলে পূরণ করে দেওয়া হবে। নিট পরীক্ষার্থীদের সঙ্গে চুক্তি করার অভিযোগে মামলা দায়ের হয়েছে গুজরাটের পঞ্চমহল জেলার গোধরার এক স্কুল শিক্ষক-সহ মোট তিন জনের বিরুদ্ধে।

    অভিযোগ, ছ’জন নিট পরীক্ষার্থীকে ১০ লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র সমাধান করে দেওয়ার টোপ দিয়েছিলেন অভিযুক্তেরা।এফআইআর অনুযায়ী, নিট পরীক্ষায় দুর্নীতিচক্রের খবর পেয়ে গোধরার ওই স্কুলে পৌঁছে যান পঞ্চমহলের জেলাশাসক। সেখানেই তুষার ভাট নামে পদার্থবিদ্যার এক শিক্ষক এবং পরশুরাম রায় ও আরিফ ভোরা নামে দুই ব্যক্তির নামে দুর্নীতির অভিযোগ উঠেছে। তিন জনের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, তুষার ভাট ওই কেন্দ্রে নিট পরীক্ষার দায়িত্বে ছিলেন। তাঁর গাড়ি থেকে নগদ ৭ লাখ উদ্ধার হয়েছে। একজন প্রার্থীর থেকে নিট পরীক্ষায় পাশ করানোর জন্য ঘুষ বাবদ ওই টাকা তিনি নিয়েছিলেন বলেও পুলিশ জানিয়েছে।এরপরেই অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর ফোন বাজেয়াপ্ত করে ১৬ জন পরীক্ষার্থীর একটি তালিকা উদ্ধার করা হয়েছে।