গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk প্রধানমন্ত্রী মোদির বদলে শাহ! বিস্ফোরক কেজরিওয়াল

    প্রধানমন্ত্রী মোদির বদলে শাহ! বিস্ফোরক কেজরিওয়াল

    0
    131
    bisforok kejriwal
    bisforok kejriwal

    বিজেপি ক্ষমতায় এলেও প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির মেয়াদ আর মাত্র কয়েক মাস। বিস্ফোরক দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

    আপ সুপ্রিমোর দাবি, সেপ্টেম্বরেই দিল্লির মসনদে মোদির বদলে বসবেন তাঁরই অনুচর অমিত শাহ।দিল্লির মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ওরা বলছে ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, আমার প্রশ্ন, আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন?কেজরির যুক্তি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স ৭৫ বছর হচ্ছে আগামী ১৭ সেপ্টেম্বর।তিনি নিজেই নিয়ম করেছেন ৭৫ বছর বয়স হলেই দলের নেতারা অবসর নেবেন।লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর জোশী, সুমিত্রা মহাজন, যশবন্ত সিনহারা এই নিয়মের বলি হয়েছেন। এবার তাহলে ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদিও অবসর নেবেন।এর পরই কেজরিওয়ালের কৌশলী প্রশ্ন, নরেন্দ্র মোদি অবসর নিলে প্রধানমন্ত্রী কে হবেন? নরেন্দ্র মোদির গ্যারান্টি কে পূরণ করবেন? অমিত শাহ করবেন কী? নিজের বিশ্বস্ত সঙ্গী অমিত শাহকে কুরসিতে বসাবেন মোদি। মনে রাখবেন, আপনি কিন্তু মোদিকে ভোট দিচ্ছেন না। ভোট দিচ্ছেন অমিত শাহকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোট চাইছেন অমিত শাহর জন্য।