গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk না জানিয়েই সাদা কাগজে সই, সন্দেশখালি তোপ মমতার

    না জানিয়েই সাদা কাগজে সই, সন্দেশখালি তোপ মমতার

    0
    280
    rajjopal er pase boste voy pachhi mamata
    rajjopal er pase boste voy pachhi mamata

    না জানিয়েই মহিলাদের সাদা কাগজে সই করানো হয়েছে। সন্দেশখালিকাণ্ডে পরপর ভাইরাল ভিডিও নিয়ে সপ্তগ্রামের সভা থেকে বিজেপিকে ফের একবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    তিনি বলেছেন ওখানে জঘন্য অপরাধ হয়েছে। একটা মেয়ের কাছে টাকা বড় নয়, আত্মসম্মান চলে গেলে আর ফিরে আসে না। তারপরেও না জানিয়ে মহিলাদের দিয়ে ধর্ষণের অভিযোগ লিখিয়ে তাঁদেরকে অসম্মান করা হয়েছে। সে জানেও না, তাঁকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে। এমন ঘটনা আগেকার দিনে হত। না জানিয়ে সবকিছু লিখিয়ে নেওয়া হত। বেচারা জানতেই পারত না কি হয়েছে।