গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk চতুর্থ দফার ভোটের প্রস্তুতি চরমে

    চতুর্থ দফার ভোটের প্রস্তুতি চরমে

    0
    297
    CHATURTHO DOFAR VOTE ER PROSTUTI CHAROME
    CHATURTHO DOFAR VOTE ER PROSTUTI CHAROME
    দেশে চতুর্থ দফার ভোটের প্রস্তুতি চরমে। সোমবার দেশের ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৯৬টি লোকসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ।
    এরমধ্যে পশ্চিমবঙ্গে আটটি আসনে রয়েছে ভোট। ডিসিআরসি থেকে ইভিএম, প্রয়োজনীয় নথি নিয়ে ভোটকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন বুথে পৌঁছতে শুরু করেছেন। রবিবার সকাল থেকেই ভোটকর্মীদের তৎপরতা দেখতে পাওয়া গিয়েছে। ভোটের ইভিএম থেকে শুরু করে ভিভিপ্যাট নিয়ে নিরাপত্তার বেষ্টনীতে ভোটকেন্দ্রে গিয়েছেন তাঁরা। ইভিএম ও ভিভিপ্যাট ভালো করে পরীক্ষা নিরিক্ষা করে ভোটকেন্দ্রে পৌঁছেছেন তাঁরা। নির্বাচন যাতে নির্বিঘ্নে ঘটে তারজন্য নজরদারি চালাচ্ছে কমিশন। স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথ গুলোকে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। এই দফায় সবথেকে বেশি অন্ধ্রপ্রদেশে ২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের মাত্র একটি কেন্দ্রে রয়েছে ভোট। তেলেঙ্গানার ১৭টি, উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, পশ্চিমবঙ্গের ৮টি, মধ্যপ্রদেশের ৮টি, বিহারের ৫টি, ওড়িশার ৪টি ও ঝাড়খণ্ডের ৪টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে।