
একের এক ভাইরাল ভিডিও নিয়ে সন্দেশখালি ইস্যুতে তণমূলকে পাল্টা আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাতে সন্দেশখালি নিয়ে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে ।
একের পর এক ভাইরাল ভিডিওর প্রসঙ্গ টেনে তিনি বলেছেন সন্দেশখালি নিয়ে নতুন খেলা শুরু করেছে তণমূল। শেখ শাহজাহানের বাড়ি থেকে বোমা-বন্দুক উদ্ধার হচ্ছে। নরেন্দ্র মোদী আরও বলেছেন তণমূল ভোট ব্যাঙ্কের জন্য শেখ শাহজাহানকে বাঁচাতে চাইছে। সন্দেশখালিতে যা হয়েছে সারা দেশ দেখেছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন এখনও সন্দেশখালির মহিলাদের ভয় দেখাচ্ছে তণমূলের গুন্ডারা।








