নির্বাচনী জনসভায় মাতৃ বন্দনায় প্রধানমন্ত্রী  

0
169
19 ser safollokeo chapiye jabe protyayi Modi
19 ser safollokeo chapiye jabe protyayi Modi
পশ্চিমের দেশগুলি ঘটা করে মাতৃ দিবস পালন করলেও ভারতীয়রা ৩৬৫ দিনই মায়ের পুজো করে। হুগলির জনসভা থেকে এভাবেই মাতৃ দিবসের বন্দনায় সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে প্রধানমন্ত্রীর ভাষণে এদিন উঠে এসেছে মাতৃ দিবসের প্রসঙ্গ।প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমের দেশগুলো ঘটা করে মাতৃ দিবস পালন করে। কিন্তু ভারতীয়রা ৩৬৫ দিনই মায়ের পুজো করে। সঙ্গে দুর্গা মা, কালি মা এবং ভারত মায়ের পুজোও করে। মাতৃ দিবসে এদিন মোদীর সভায় উপস্থিত বহু মানুষ প্রধানমন্ত্রীর মায়ের ছবি এঁকে নিয়ে এনেছিলেন। তাঁদের উদ্দেশে তিনি জানান, ওই সমস্ত ছবির নিচে চিত্রশিল্পীর নাম, ঠিকানা লিখে দিতে। তিনি চেষ্টা করবেন তাঁদের সঙ্গে যোগাযোগ করার।