সন্দেশখালি : রেখার বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

0
209
Sandeshkhali  Trinamool in commission against Rekha
Sandeshkhali Trinamool in commission against Rekha
সন্দেশখালিকাণ্ডে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের তরফে এই অভিযোগ দায়ের করেছেন দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
চিঠিতে মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে কেন্দ্রের শাসকদল বিজেপির সঙ্গে যোগসাজশ-এর অভিযোগ করেছে তৃণমূল। অভিযোগ, ভোটের সময় জাতীয় মহিলা কমিশনের সদস্যরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছেন। তাই অবিলম্বে নির্বাচন কমিশন এ বিষয়ে হস্তক্ষেপ করুক। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখার সঙ্গে বিজেপি নেত্রী পিয়ালী দাস এই ষড়যন্ত্র-এ যুক্ত বলে অভিযোগ করেছে তৃণমূল। সন্দেশখালিতে শাসকদলকে বদনাম করতেই স্থানীয় বিজেপি সদস্য পিয়ালি এবং বিজেপি নেতৃত্বকে নিয়ে এই কাজ করছেন রেখা, এমনটাও অভিযোগ করা হয়েছে।চিঠিতে অভিযোগ করা হয়েছে, সন্দেশখালির মহিলাদের সাদা কাগজে স্বাক্ষর করিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ দায়ের করতে বাধ্য করিয়েছিল বিজেপি। তৃণমূলের অভিযোগ, যখন সেই সব মহিলা ভুয়ো ধর্ষণ প্রত্যাহার করতে চান, তখন বিজেপি নেত্রী পিয়ালি ও স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁদের ওপর নানা ভাবে চাপ সৃষ্টি করেছেন। যা তৃণমূলের মতে অপরাধমূলক ষড়যন্ত্র-এর শামিল।