
সিএএকে সমর্থন করতে শর্ত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বনগাঁর সভা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যদি ঘোষণা করেন যে তাঁরা নিঃশর্ত নাগরিকত্ব দেবেন, কোনও এনআরসি হবে না।
তা হলে তৃণমূলের কেউ সিএএকে সমর্থন করুক বা না করুক, তিনি সমর্থন করবেন। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি প্রচার করছে তৃণমূল চায় না কেউ নাগরিকত্ব পাক। সিএএ চালুর পর ২ মাস কেটে গিয়েছে তৃণমূল তো কারও ফর্ম ফিলআপ করা আটকায়নি । তাঁর দাবি বিজেপির কোনও বুথের কোনও নেতা নাগরিকত্বের জন্য আবেদন করেননি। তাঁর কথায় সিএএ-র পর অসমের মত এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। বাংলায় সেই চেষ্টায় আছে।






