গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk সুপ্রিম কোর্টে ভিভিপ্যাট রায় পুনর্বিবেচনার আর্জি 

    সুপ্রিম কোর্টে ভিভিপ্যাট রায় পুনর্বিবেচনার আর্জি 

    0
    978
    Petition for review of VVPAT verdict in Supreme Court
    Petition for review of VVPAT verdict in Supreme Court
    ১০০ শতাংশ ভিভিপ্যাট গণনার রায় পুনর্বিবেচনা করার আবেদন দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে। এই ‌রিভিউ পিটিশন দাখিল করেছেন‌ অরুণকুমার আগরওয়াল নামে এক আবেদনকারী।
    নরেন্দ্র মোদী জমানা শুরু হওয়ার পরবর্তী সময়ে বিভিন্ন নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ তুলে এসেছে বিরোধীরা। এই নিয়ে আগেই আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। ২৬ এপ্রিল বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ সমস্ত ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখার আবেদন খারিজ করে দিয়েছিলেন।সেই নির্দেশ পুনরায় খতিয়ে দেখার আবেদন করে অরুণকুমার আগরওয়ালের বক্তব্য, ২৬ এপ্রিলের সুপ্রিম কোর্টের রায় ছিল ত্রুটিপূর্ণ। আবেদনে বলা হয়েছে, ফল প্রকাশে দেরি হওয়ার যে কথা বলা হয়েছে, তা ঠিক নয়। ইভিএমের সঙ্গে ‌ভিভিপ্যাটের স্লিপ মেলানোর জন্য শুধু জনবল দ্বিগুণ করতে হবে। একইসঙ্গে বলা হয়েছে ভোট গণনা সিসিটিভির নজরদারিতে হলেই কোনও হেরফের হলে তাও ধরা পড়ে যাবে। ১৮ মে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের দেড় মাসের গরমের ছুটি। তার আগে এই আবেদন খতিয়ে দেখা হবে কিনা, সেদিকেই নজর রাজনীতিবিদদের।