গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk সিপিএম- কংগ্রেস চাকরিখেকো বাঘ ঃ মমতা

    সিপিএম- কংগ্রেস চাকরিখেকো বাঘ ঃ মমতা

    0
    186
    CPM Congress Jabkheko Bagh  Mamata
    CPM Congress Jabkheko Bagh Mamata

    বিজেপির পর এবার সিপিএম কংগ্রেসকেও চাকরি খেকো বাঘ বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর নির্বাচনী সভায় চাকরি প্রসঙ্গে দলনেত্রী বলেছেন, যাকেই চাকরি দেওয়া হচ্ছে, সিপিএম, বিজেপি এবং কংগ্রেস মিলে আদালতে গিয়ে কেস করে সেই চাকরি আটকে দিচ্ছে।

    তিনটে দল মিলে চাকরিখেকো বাঘ হয়ে চাকরি খাচ্ছে। কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাঁই। পাশাপাশি তিনি আরও একবার শিক্ষক-শিক্ষিকাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেছেন, দেশের প্রধানমন্ত্রীও চোখে জল নিয়ে শিক্ষকদের পাশে থাকার কথা বলেছিলেন। কিন্তু আদালতে বিজেপি চাকরি যাওয়াকে সমর্থন করেছিল। আর সিপিএমের প্রকাশবাবু বিখ্যাত আইনজীবী। তিনি কলকাতার মেয়র থাকার সময় হাজার হাজার ভুয়া বার্থ সার্টিফিকেট করেছিলেন। সুপ্রিম কোর্ট চাকরি যাওয়ার মামলায় স্থগিতাদেশ দিতে গায়ে জ্বালা ধরেছে।