মিলান ছেড়ে অলিভিয়ের জিরোদ আমেরিকায় 

0
813
Olivier Giroud leaves Milan for America
Olivier Giroud leaves Milan for America

এসি মিলান ছেড়ে দিচ্ছেন অলিভিয়ের জিরোদ। চলতি সিজন শেষে ইতালির ক্লাবটির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলবেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড।

ইতালি ছেড়ে তিনি পাড়ি জমাবেন আমেরিকায়। খেলবেন মেজর লিগ সকারে।জিরোদের নতুন ঠিকানা হতে পারে লস অ্যাঞ্জেলেস এফসি।এমএলএসের এই ক্লাবে বর্তমানে খেলেন তাঁর ফ্রান্স জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ  উগো লরি। জিরোদের এই যোগ দেওয়া নিয়ে গুঞ্জণ আছে মিডিয়ায়। এসি মিলান অফিসিয়াল চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে ইতালি ছেড়ে আমেরিকায় পাড়ি জমানোর খবর নিশ্চিত করেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা জিরোদ।বলেছেন পরের দু ম্যাচ মিলানের হয়ে তাঁর শেষ।ক্যারিয়ার চালু থাকবে এমএলএসে।জিরোদ বলেছেন,তিন সিজনে মিলানে যা করেছেন তাতে তিনি গর্বিত। ঘোষণটা ঘোষণা করার এটাই সঠিক সময়। জিরোদ বলেছেন,মিলানের হয়ে গল্পটা শেষ হচ্ছে চলতি বছরই।তবে মিলান চিরদিন থাকবে তাঁর হূদয়ে।ফ্রান্স জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে করেছেন ৫৭ গোল।২০১৮ সালের ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য অলিভিয়ের জিরোদ।দিদিয়ের দেশমের পরিকল্পনায় এখনও ভালোভাবে আছেন জিরোদ। সিরি এ’তে চলতি সিজনে ১৪ গোল করেছেন অলিভিয়ের জিরোদ।