গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk যারা চোর বলছেন, তাঁদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি মমতার 

    যারা চোর বলছেন, তাঁদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি মমতার 

    0
    275
    Mamtar warns of a case against those who say they are thieves
    Mamtar warns of a case against those who say they are thieves
    কোনও তথ্য এবং প্রমাণ ছাড়া যাঁরা তৃণমূলকে এবং তাঁকে চোর বলছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করছেন জানিয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরে জনসভায় তিনি জানিয়েছেন,যে সব সংবাদমাধ্যমে কোনও প্রমাণ ছাড়া সেই সব দাবি ছেপে দেওয়া হচ্ছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    তিনি বলেছেন, রোজ বলছে তৃণমূল চুরি করেছে। কোথায় চুরি করেছে। কার পকেটে চুরি করেছে জিজ্ঞাসা করুন। হাওয়া তুলে দিয়েছে। চুরি করেছে প্রমাণ কোথায়। এরপরই তিনি বলেছেন তাঁর নামে প্রমাণ নেই, তথ্য নেই আর চোর বানিয়ে দেওয়া হচ্ছে। তিনি কারও পয়সায় এক কাপ চা-ও খান না। তাকে বলছে চোর। তিনি জানিয়েছেন, পেনশন এবং বেতন বাবদ তাঁর মাসিক প্রাপ্য তিন লক্ষ টাকা। কিন্তু সেই টাকা তিনি নেন না। তা সত্ত্বেও তাঁকে নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে। এর পরেই হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর নামে সিবিআই মামলা করেছিল। যে দিন ওদের গাছে বেঁধে ভাল করে আদর করতে পারবেন, সে দিন বুঝবে মিথ্যা বলার কী দাম।