গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk  ২১ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকার তৈরির নির্দেশ 

     ২১ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকার তৈরির নির্দেশ 

    0
    576
    21 Instructions to prepare the list of Vice Chancellors of the University
    21 Instructions to prepare the list of Vice Chancellors of the University
    রাজ্যের ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঠিক করতে বলেছে সুপ্রিম কোর্ট। রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে শীর্ষ আদালতে যে মামলা চলছে তাতে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ মৌখিক ভাবে এই কথা জানিয়েছে।
    এর আগে ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঠিক করতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।এবার আরও ১৫টি বিশ্ববিদ্যালয়ের নাম সেই তালিকায় যুক্ত হয়েছে।রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপালের আইনজীবীর উদ্দেশে বিচারপতি সূর্য কান্ত বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলি তাঁর, অন্য কারুর নয়। জনগণের। তাই যাবতীয় বিতর্ক ভুলে উপাচার্যদের নিয়োগ করতে হবে।শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে। সে দিনই ওই ২১ জনের নামের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে বলা হয়েছে।