গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বিয়ের জন্য ১০ লাখ, হাওড়ার খুন দুই সন্তানের মা

    বিয়ের জন্য ১০ লাখ, হাওড়ার খুন দুই সন্তানের মা

    0
    311
    BIYER JONNO 10 LAKH KHUN DUI SONTANER MAA
    BIYER JONNO 10 LAKH KHUN DUI SONTANER MAA
    বিয়ের জন্য ১০ লাখ টাকা নিয়ে রাজি না হওয়ায় হাওড়া স্টেশনে ২ সন্তানের মাকে ছুরি দিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা পিন্টু বিশ্বাস ও তাঁর স্ত্রী রিভু বিশ্বাস ছেলেমেয়েকে নিয়ে হাওড়া স্টেশনে গিয়েছিলেন।
    তাঁদের সঙ্গে ছিলেন মুম্বইবাসী মুঙ্গেশ যাদবও। মুম্বাইয়ে একই হোটেলে কাজ করেন পিন্টু এবং মুঙ্গেশ যাদব। হোটেলে রাঁধুনি ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা মুঙ্গেশ। মুঙ্গেশের দাবি রিভুর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে করবেন বলে কথাও দিয়েছিলেন দুই সন্তানের মা রিভু। ওই মহিলাকে প্রায় ১০ লাখ টাকাও দিয়েছিলেন বলে দাবি মুঙ্গেশের। কিন্তু হঠাৎ বিয়ে করতে বেঁকে বসেন রিভু। সেই রাগেই এই হামলা বলে জানিয়েছেন মুঙ্গেশ। বুধবার হাওড়া স্টেশনে ২৩ নম্বর প্লাটফর্মে পার্সেল ডিপার্টমেন্টের পাশে সবাই চা খাচ্ছিলেন। হঠাৎ মুঙ্গেশ পিন্টুকে মাথা যন্ত্রনার ওষুধ কিনতে পাঠায়। অভিযোগ তখন মুঙ্গেশ ব্যাগ থেকে ছুরি বার করে রিভুকে পেটে ঢুকিয়ে দেয়। মহিলার চীৎকারে আরপিএফ, অন্যান্য যাত্রীরা চলে এলে মুঙ্গেশ ছুরি উঁচিয়ে সবাইকে ভয় দেখাতে থাকেন। এরপরেই মুঙ্গেশকে ধরে ফেলে গণধোলাই দেয় মানুষজন। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। রিভুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।