দেশে কোনও ভূমিকা থাকবে না তৃণমূলের : দিলীপ  

0
186
Trinamool will have no role in the country Dileep
Trinamool will have no role in the country Dileep
তৃণমূল এবার এমন সংখ্যক আসন পাবে, যে দেশে কোনও ভূমিকাই থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোট নিয়ে মন্তব্যকে এভাবেই তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
তিনি বলেছেন রাজনৈতিক লড়াইয়ে বিজেপি তৃণমূলকে এমন জায়গায় পৌঁছে দেবে যে, তারপর আর দেশের কোথাও থেকেই কেউ তৃণমূলকে ডাকবে না। দিলীপের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় টানা প্রচারে বাইরে রয়েছেন। তবে উনি বুঝে গেছেন ভোটের ফলফল কি হবে। এখন উনি সময় কাটাচ্ছেন। কথা বার্তার গলার আওয়াজ পাল্টে গেছে। সুর পাল্টে গেছে। বলেও খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর কথায় তিনি আগেই বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী থেকে কমিশন সবাইকে দোষ দেওয়া হবে। গাড়ি ঘুরে ফিরে সেখানেই চলে এসেছে। তবে এবারের ভোটে বিজেপি দাঁড় করিয়ে হারাবে তৃণমূলকে।