
পতাকা লাগানোকে কেন্দ্র করে গণ্ডগোল পৌঁছল শাসন থানায়। পুলিশের সঙ্গে তর্কে জড়িয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
থানার মধ্যেই পুলিশকে দালাল বলে কটাক্ষ করেছেন তিনি। এরপরেই মহিলা পুলিশ অফিসারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। জানা গিয়েছে বসিরহাট কেন্দ্রের প্রার্থীর সমর্থনে খড়িবাড়ি বাজারে আইএসএফের পোস্টার এবং পতাকা লাগাচ্ছিল কীর্তিপুর ১ নম্বর অঞ্চল আইএসএফ কমিটি। অভিযোগ, সেই সময় আইএফএফ কর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। দুই পক্ষের গোলমাল চলাকালীন এলাকায় পৌঁছন নওশাদ। ঘটনার প্রতিবাদে থানায় গেলে এক পুলিশকর্মীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন নওশাদ।
