গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk তমলুকের সভায় ‘বাপ-ব্যাটা’ খোঁচা মমতার

    তমলুকের সভায় ‘বাপ-ব্যাটা’ খোঁচা মমতার

    0
    331
    baap betar khocha mamatar
    baap betar khocha mamatar

    বাপ-ব্যাটাকে সব দিয়েছেন তারপরেও কোনও কাজ হয়নি। এখন টাকা বাঁচাতে বিজেপিতে গেছেন। তমলুকের সভা থেকে নাম না করে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে বিঁধে তিনি বলেছেন ১০ বছর ধরে যা পেয়েছে লুঠে নিয়েছে।

    মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন যখন তৃণমূল কংগ্রেস করি বাপও ব্যাটাও ছিল না। তাঁর দাবি তৃণমূলের হাত ধরে জেতার আগে ওরা অনেকবার হেরেছে বলেও কটাক্ষ করেছেন তিনি। তাঁর দাবি এখন বিজেপিতে গিয়েছে টাকা বাঁচানোর জন্য। নন্দীগ্রাম আন্দোলনের সময়ও তাঁদের দেখা যায়নি বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিপিএমের সঙ্গে সমঝোতা করে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন প্রমাণ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।