গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk মুম্বইয়ের বিলবোর্ড লাগানো সংস্থার মালিক গ্রেফতার 

    মুম্বইয়ের বিলবোর্ড লাগানো সংস্থার মালিক গ্রেফতার 

    0
    202
    Owner of Mumbai billboard company arrested
    Owner of Mumbai billboard company arrested
    মুম্বইয়ের বিলবোর্ড ভেঙে ১৬ জনের মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই বিলবোর্ডটি যে সংস্থা মুম্বইয়ের ঘাটকোপরে বসিয়েছিল, তার মালিক তথা ব্যবসায়ী ভবেশ ভিন্ডেকে গ্রেফতার করা হয়েছে রাজস্থানের উদয়পুর থেকে।
    ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে অভিযোগ। দু’দিন পর তাঁকে ধরা গিয়েছে।বিলবোর্ড ভেঙে পড়ার পর ভবেশ ভিন্ডের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এফআইআরেও অন্যতম মূল অভিযুক্ত হিসাবে তাঁর নাম ছিল। ভবেশ ভিন্ডের বিরুদ্ধে এছাড়াও অন্যান্য ঘটনায় অন্তত ২০টি মামলা রয়েছে। তারমধ্যে একটি ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। বিরোধী দলগুলির অভিযোগ, নিয়ম না মেনে ভবেশ ভিন্ডের সংস্থাকে বিলবোর্ড বসানোর টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল।সোমবার ঘাটকোপরে যে বিলবোর্ডটি ঝড়ের কারণে ভেঙে পড়েছিল, তার দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল ১২০ ফুট করে। অথচ, মুম্বই শহর এলাকায় ৪০ ফুটের বেশি লম্বা বা চওড়া কোনও বিলবোর্ডে ছাড়পত্র দেওয়ার কথা নয় পুরসভার।ঘাটকোপরের দুর্ঘটনার পর বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে ঘোষণা করা হয়েছে, এই মুহূর্তে মুম্বই শহরে নতুন করে কোনও হোর্ডিং লাগানোর অনুমতি দেওয়া হবে না। সরকারি, বেসরকারি উভয় ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে।