ইজরায়েলের সেনাঘাঁটিতে হামলা হিজ়বুল্লার

0
290
Hizbullah attack on Israeli army base
Hizbullah attack on Israeli army base
ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র সংগঠন হিজ়বুল্লা। লেবাননে সক্রিয় সংগঠনটির তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, উত্তর ইজ়রায়েলের লোয়ার গ্যালিলি সেনা এবং বিমানঘাঁটি লক্ষ্য করে ওই রকেট হামলা চালানো হয়েছে।
এর জবাবে উত্তর-পূর্ব লেবাননে হিজ়বুল্লার একটি অস্ত্র উৎপাদন কারখানায় বিমান হামলা চালিয়েছে ইজ়রায়েল বাহিনী। হামলা চালিয়েছে বেক্কা উরপত্য়কার জনবসতি অঞ্চলেও। ইজ়রায়েল সেনাবাহিনীর তরফে শুক্রবার জানানো হয়েছে, লেবাননের যে জায়গা থেকে রকেট হামলা চালানো হয়েছে, সেই জায়গা লক্ষ্য করে প্রত্যাঘাত করা হয়েছে। তবে হামলা এবং পাল্টা হামলা, দু’টি ক্ষেত্রেই ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।জানা গিয়েছে, ইজ়রায়েল সেনার লোয়ার গ্যালিলি সেনা এবং বিমানঘাঁটির অবস্থান লেবানন সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। হিজ়বুল্লা বাহিনী ওই ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৬০টি কাতুসা রকেট ছোড়ে। তবে ইজ়রায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ রকেটকেই ধ্বংস করে দেয় বলে তেল আভিবের দাবি।